- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মঙ্গলকাটা বাজারসহ বিভিন্ন এলাকা প্লাবিত

স্টাফ রিপোর্টার
শনিবার রাতের ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের মঙ্গলকাটা বাজারসহ পার্শ্ববর্তী এলাকা এবং চৌমুহনী বাজারের সাথে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে সুরমা নদীর উত্তর পাড়ের তিন ইউনিয়নের ২৫ হাজার মানুষ ভোগান্তিতে পড়েছেন।
ওইদিন সকালে পাহাড়ী ঢলে মঙ্গলকাটা বাজারের প্রতিটি দোকানপাট হাটু পানিতে ডুবে গেছে। দোকান     মালিকেরা ব্যবসা বন্ধ করে দিয়েছেন। পানির প্রবল বেগে মঙ্গলকাটা বাজারের কৃষি ব্যাংক এলাকার পাকা রাস্তা ভেঙ্গে গেছে । এখলাছ মাস্টারের বাড়ির সামনের পাকা রাস্তাও ভেঙ্গে গেছে। মঙ্গলকাটা বাজার থেকে চৌমুহনী বাজার পর্যন্ত মেইন রাস্তা পানিতে ডুবে গেছে। যান চলাচল বন্ধ হয়ে গেছে।
মঙ্গলকাটা বাজারের ব্যবসায়ী আব্দুর রব বলেন,‘সকাল থেকে ঢলের পানিতে বাজার এলাকা প্লাবিত হতে থাকে। ঘণ্টাখানেকের মধ্যে প্রায় তিন শত দোকানে পানি ঢুকে পড়ে। তখন ব্যবসায়ীরা দোকানের মালামাল সরিয়ে ব্যবসা বন্ধ করে দেন।’

  • [১]