- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মঙ্গলবার সুনামগঞ্জ সদর ও বিশ্বম্বরপুরে ত্রাণ সামগ্রী বিতরণ করবে বিএনপি

সু.খবর ডেস্ক
আগামীকাল মঙ্গলবার সুনামগঞ্জ সদর ও বিশ্বম্বরপুরে ত্রাণ সামগ্রী বিতরণ করবে বিএনপি। রবিবার বিএনপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
বিজ্ঞপ্তিতে  বলা হয় হাওর এলাকায় বিএনপির ত্রাণ কার্যক্রম চলছে। স্থানীয় নেতাকর্মীরা এসব কাজে অংশ নিচ্ছেন। কেন্দ্রীয় নেতারাও বিতরণ করছেন ত্রাণ। হাওর এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রাখবে বিএনপি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই কার্যক্রমের অংশ হিসেবে আজ সোমবার হবিগঞ্জের বানিয়াচং ও নবীগঞ্জ এবং আগামীকাল মঙ্গলবার সুনামগঞ্জ সদর ও বিশ্বম্বরপুরে ত্রাণ সামগ্রী বিতরণ করতে যাচ্ছেন বিএনপির ত্রাণ কমিটির প্রধান ও দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। তাঁর সঙ্গে থাকবেন বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হাসান জীবন, প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপুসহ অন্য নেতারা।
এর আগেও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে নেত্রকোনা, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের নেতৃত্বে কিশোরগঞ্জে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

  • [১]