- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মঞ্চস্থ হলো গীতি আলেখ্য ‘স্বাধীনতা উপত্যকায় মুক্তির লড়াই’

স্টাফ রিপোর্টার
মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তি সংগ্রামের উপর গীতি আলেখ্য ‘স্বাধীনতা উপত্যাকায় মুক্তির লড়াই’ মঞ্চন্থ হয়েছে। শনিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় গীতিআলেখ্যটি রচনা ও গ্রন্থনা করেছেন জাহাঙ্গীর আলম।
নির্দেশনায় ছিলেন দেবাশীষ তালুকদার শুভ্র, মূল পরিকল্পনায় জেলা প্রশাসক সাবিরুল ইসলাম, সার্বিক ব্যবস্থাপনায় জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড, শামছুল   আবেদীন, সঙ্গীত পরিচালনায় অ্যাড. দেবদাস চৌধুরী ও অঞ্জন চৌধুরী, নৃত্য পরিচালনায় শ্রাবন্তি পুরকায়স্থ, অনুষ্ঠান সমন্বয়কারী আহমেদ মঞ্জুরুল হক।
১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সুনামগঞ্জের বিভিন্ন বর্ণনা তুলে ধরা হয়েছে গীতি আলেখ্যে। গান, নাটক, কোরিওগ্রাফি, নৃত্য, আবৃত্তি ছিল মনোমুগ্ধকর। ১৯৭৫ সালের বঙ্গবন্ধু হত্যার দৃশ্য দর্শক যখন দেখেন তখন অনেকেই চোখের জল ধরে রাখতে পারেননি।

  • [১]