- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মঞ্চস্থ হলো নাটক ‘প্রতিপক্ষ’

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ প্রসেনিয়াম থিয়েটারের অষ্টাদশ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঞ্চস্থ হলো প্রখ্যাত নাট্যকার মলয় ভৌমিকের নাটক ‘প্রতিপক্ষ’। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলার শিক্ষার্থী সনজিত কুমার দে’র নির্দেশনায় ৪৫ মিনিটের নাটকটি মঞ্চস্থ হয় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির মঞ্চে।
শুক্রবার সুনামগঞ্জ প্রসেনিয়াম থিয়েটারের ৭ম মঞ্চ প্রযোজনা নাটক ‘প্রতিপক্ষ’ প্রথমবারের মত মঞ্চায়ন হয়। সুনামগঞ্জ প্রসেনিয়াম থিয়েটারের ১৪ জন কুশিলবের প্রাণবন্ত অভিনয় ৪৫ মিনিট মঞ্চ মাতিয়ে রাখে। নাটকে অভিনয় করেন শুভ্র, রুবেল, দেবপ্রিয়া, মেহেদী, মাহফুজ, রাজীব, নদী, আফতর, স্বপ্না, রতœা, মুতালিব, উজ্জ্বল, অন্তর, ফাহিম, পড়শী প্রমুখ।
‘নাটক আমাদের আমরা মানুষের’ এই স্লোগানকে আদর্শ ধরে এগিয়ে যাওয়া সুনামগঞ্জ প্রসেনিয়াম মানুষের বুকের কথা মুখে এনেই মঞ্চ কাঁপিয়েছে ।
নাটক শেষে প্রসেনিয়ামের অষ্টাদশ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অভিনয় ও আবৃত্তি প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সিলেট নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, নাট্য ব্যক্তিত্ব রমেন্দ্র ভট্টাচার্য, জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হকসহ শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রসঙ্গত, সুনামগঞ্জের প্রায় স্থবির হয়ে যাওয়া নাট্যচর্চ্চা পুনরায় শুরু হয়েছে সুনামগঞ্জ প্রসেনিয়াম থিয়েটারের হাত ধরে ২০০৩ সালে। প্রতিবারের মতো এবারও নাট্য আন্দোলনের একধাপ এগিয়ে গিয়েছে সুনামগঞ্জ প্রসেনিয়াম থিয়েটার।

  • [১]