- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মতবিনিময় সভায় গণমাধ্যম ব্যক্তিত্বগণ দৈনিক সুনামগঞ্জের খবর বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতা করে

স্টাফ রিপোর্টার
‘দৈনিক সুনামগঞ্জের খবর প্রকাশনার শুরু থেকে বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা ধরে রেখেছে। পত্রিকাটি সাদাকে সাদা এবং কালোকে কাল বলতে দ্বিধা করছে না। এই পত্রিকায় এখন পর্যন্ত হলুদ সাংবাদিকতার ছুঁয়া লাগেনি। সকল বাধা নিষেধ উপেক্ষা করে সামনে এগিয়ে যাচ্ছে।’
দৈনিক সুনামগঞ্জের খবরের আয়োজনে পত্রিকার ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে জেলা সদরে অবস্থানরত প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়াকর্মী ও সিনিয়র সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন মতবিনিময় সভায় উপস্থিত গণমাধ্যমকর্মীরা।
শুক্রবার দুপুরে দৈনিক সুনামগঞ্জের খবর মিলনায়তনে সাপ্তাহিক সুনামগঞ্জ সংবাদের সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরীর সভাপতিত্বে ও দৈনিক সুনামগঞ্জের খবরের বার্তা সম্পাদক বিন্দু তালুকদারের সঞ্চালনায় মতিবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক ও প্রকাশক পংকজ কান্তি দে।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লেখক কলামিস্ট অ্যাড. হোসেন তওফিক চৌধুরী। সভায় আরো বক্তব্য রাখেন দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ শামীম, দৈনিক সুনামগঞ্জের খবরের সহকারি সম্পাদক অ্যাড. এনাম আহমদ, দৈনিক সুনামগঞ্জের খবরের অনলাইন সম্পাদক অ্যাড. মাহবুবুল হাছান শাহীন, দৈনিক আজকের সুনামগঞ্জের সম্পাদক ও আরটিভির স্টাফ রিপোর্টার আবেদ মাহমুদ চৌধুরী, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি খলিল রহমান, দৈনিক সিলেট বানীর জেলা প্রতিনিধি মাসুক মিয়া, দিপ্ত টিভির জেলা প্রতিনিধি ও প্রকাশিতব্য দৈনিক সুনামগঞ্জের সময়ের সম্পাদক সেলিম আহমদ তালুকদার,  দৈনিক কালেকণ্ঠ ও একাত্তর টিভির জেলা প্রতিনিধি শামস শামীম, সময় টিভির জেলা প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্র মিটু, মাছরাঙ্গা টিভি ও দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি এমরানুল হক চৌধুরী, বাংলাদেশ প্রতিদিন ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি মাসুম হেলাল, চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি ও সুনামগঞ্জের খবরের সিনিয়র স্টাফ রিপোর্টার এআর জুয়েল, দৈনিক ইত্তেফাক ও নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি বুরহান উদ্দিন, দৈনিক নবরাজের জেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম শ্যামল, দৈনিক বাংলাদেশ সময়ের জেলা প্রতিনিধি শাহাবুদ্দিন আহমেদ, দৈনিক আজকালের খবরের জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, দৈনিক সুনামগঞ্জ প্রতিদিনের স্টাফ রিপোর্টার আশিষ কুমার দাস।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এনটিভির জেলা প্রতিনিধি ও দৈনিক সুনামগঞ্জের খবরের সিনিয়র স্টাফ রিপোর্টার দেওয়ান গিয়াস চৌধুরী, ইউএনবির জেলা প্রতিনিধি অরুণ চক্রবর্তী, ইন্ডিপেনডেন্ট টিভি ও দৈনিক ভোরের কাগজের জেলা প্রতিনিধি জাকির হোসেন, প্রকাশিতব্য দৈনিক সুনামগঞ্জের সময়ের স্টাফ রিপোর্টার রুজেল আহমদ প্রমুখ।
সভার শুরুতে স্বাগত বক্তব্যে দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক ও প্রকাশক পংকজ কান্তি দে বলেন,‘চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর শুরুতে সুনামগঞ্জের সকল গণমাধ্যমকর্মীদের ডেকে অতীতের সহযোগিতার জন্য প্রতিবছরের ন্যায় কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। গত ৪ বছরের পথচলায় ভুল ত্রুটি ধরিয়ে দেয়া ও আগামী দিনে পথচলায় মূল্যবান মতামত নেয়ার জন্য সবাইকে এক টেবিলে আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা আপনাদের মূল্যবান পরামর্শ কামনা করি। ’
সভায় প্রধান অতিথির বক্তব্যে লেখক কলামিস্ট অ্যাড. হোসেন তওফিক চৌধুরী বলেন,‘ সুনামগঞ্জ থেকে দৈনিক পত্রিকা বের হবে এক সময় তা ছিল স্বপ্ন। আজ অবস্থা ও দৃশ্যপট পরিবর্তন হয়েছে। দৈনিক সুনামগঞ্জের খবর শুরু থেকে বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা ধরে রেখেছে। পত্রিকাটি সাদাকে সাদা এবং কালোকে কাল বলতে পছন্দ করেন। এই পত্রিকায় হলুদ সাংবাদিকতার ছুঁয়া লাগেনি। আগে সাংবাদিকতা করলে হাতে কলমে অনেক প্রশিক্ষণ গ্রহণ করতে হতো। সাংবাদিকরাই সংবাদপত্র প্রকাশের সাথে জড়িত ছিলের। এখন টাকা-পয়সা থাকলে অনেক অসাংবাদিক সাংবাদিক হয়ে যায়। টাকার জন্য লোভে পড়ে সাংবাদিকতায় জড়িয়ে পড়েন। এদের রুখে দাঁড়াতে হবে।’
সভাপতির বক্তব্যে সাপ্তাহিক সুনামগঞ্জ সংবাদের সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী বলেন,‘ সুনামগঞ্জের খবর নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে পাঠকপ্রিয়তা অর্জন করেছে। স্বচ্ছতা ও সততার সাথে এগিয়ে গেলে পাঠক আরো বৃদ্ধি পাবে। ’
দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক-প্রকাশক বিজন সেন রায় বলেন,‘ নিজেদের দ্বিধা-দ্বন্দ্ব ভুলে সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কারো বিপদ-আপদে সবাইকে পাশে দাঁড়াতে হবে। সুনামগঞ্জের খবর এগিয়ে যাচ্ছে, সামনে আরও এগিয়ে যাক এই প্রত্যাশা করি। ’
সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ শামীম বলেন,‘আমরা যখন সাংবাদিকতা করতাম তখন ছিল এনালগ যুগ। সময়ের সাথে সবকিছু বদলে গেছে। এখন ডিজিটাল যুগ, ডিজিটাল সাংবাদিকতা শুরু হয়েছে। এখন সাংবাদিকতায় কোন কিছুই ভুল করার সুযোগ নেই। সাধারণ মানুষ চায় সাংবাদিকরা স্বচ্ছ হবেন, নিরপেক্ষ হবেন, সাহসী হবেন। সাংবাদিকের কলম যেন ভাল কাজে ব্যবহার করা হয়।’
দৈনিক সুনামগঞ্জের খবরের সহকারি সম্পাদক অ্যাড. এনাম আহমদ বলেন,‘এক সময় সাংবাদিকদের হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হতো। এখন আর প্রশিক্ষণ প্রদান করা হয় না। ভাল সাংবাদিক তৈরি করতে প্রশিক্ষণের বিকল্প নেই। তাই সাংবাদিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।’
দৈনিক সুনামগঞ্জের খবরের অনলঅইন সম্পাদক অ্যাড. মাহবুবুল হাসান শাহীন বলেন,‘ সত্য, বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা বজায় রেখে সাংবাকিকতা করতে হবে। সংবাদ প্রকাশে সততা বজায় রাখতে হবে।’
দৈনিক আজকের সুনামগঞ্জের সম্পাদক ও আরটিভির স্টাফ রিপোর্টার আবেদ মাহমুদ চৌধুরী বলেন,‘দৈনিক সুনামগঞ্জের খবর সুনামগঞ্জে অনেক সাংবাদিক সৃষ্টি করেছে। সুনামগঞ্জের সংবাদপত্র জগতে ইতিহাস সৃষ্টি করেছে। এই পত্রিকা প্রকাশের পর আমরা দৈনিক পত্রিকা বের করার স্বপ্ন দেখেছি এবং সাহস পেয়েছি।’
দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি খলিল রহমান বলেন, ভাল মন্দের লড়াই করে পাঠকের কাছে আস্থার জায়গা তৈরি করতে হবে। পেশাদারিত্ব বজায় রেখে ও সংবাদের বিষয়ে আরো বেশী করে সবাইকে সতর্ক থাকতে হবে।’
দৈনিক সিলেট বাণীর জেলা প্রতিনিধি মাসুক মিয়া বলেন,‘সকল সাংবাদিকের ভালবাসায় দৈনিক সুনামগঞ্জের খবর এগিয়ে যাচ্ছে। নিজেদের সংবাদকর্মী ছাড়াও অন্য সাংবাদিকদের সংবাদ সুনামগঞ্জের খবরে গুরুত্বসহকারে ছাপা হচ্ছে।’
দিপ্ত টিভির জেলা প্রতিনিধি ও প্রকাশিতব্য দৈনিক সুনামগঞ্জের সময়ের সম্পাদক সেলিম আহমদ তালুকদার বলেন,‘সুনামগঞ্জের খবরই প্রথম দৈনিক যা এখন পর্যন্ত নিয়মিত প্রকাশিত হচ্ছে। সংবাদপত্রের ঐতিহ্য ধরে রেখেছে পত্রিকাটি। এই ঐতিহ্য ধরে রাখবে বলে প্রত্যাশা করি।’
দৈনিক কালেরকণ্ঠ ও একাত্তর টিভির জেলা প্রতিনিধি শামস শামীম বলেন,‘পেশাদারিত্ব বজায় রেখে সমাজের পরিবর্তন হয় এমন সংবাদ লিখা সকল সাংবাদিকের কাম্য। সুনামগঞ্জের খবর পেশাদারিত্ব বজায় রেখেছে। এই ধারাবাহিকতা যেন বজায় থাকে।’
সময় টিভির জেলা প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্র মিটু বলেন,‘একজন সাধারণ পাঠকের ন্যায় আমিও সুনামগঞ্জের খবর কাগজে ও অনলাইনে পড়ি। পত্রিকার অনলাইনটি আরো সক্রিয় করা দরকার। যাতে পাঠকরা অনলাইনের মাধ্যমে সর্বশেষ সংবাদটি পড়তে ও জানতে পারেন।’
মাছরাঙ্গা টিভি ও দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি এমরানুল হক চৌধুরী বলেন,‘সুনামগঞ্জের খবরকে সুনামগঞ্জের প্রথমআলো হিসাবে সবাই জানেন ও চেনেন। বস্তুনিষ্ঠতা বজায় রেখে পাঠকের আস্থা অর্জন করেছে পত্রিকাটি। অনুসন্ধানী সংবাদ খুঁেজ বের করা উচিত।’
বাংলাদেশ প্রতিদিন ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি মাসুম হেলাল বলেন,‘একজন সাধারণ পাঠকের ন্যায় আমি সুনামগঞ্জের খবর নিয়মিত পড়ি। সকল সংবাদই ভাল লাগে। সুনমাগঞ্জের খবরের সাফল্য কামনা করি।’
চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি ও সুনামগঞ্জের খবরের সিনিয়র স্টাফ রিপোর্টার এরআর জুয়েল বলেন,‘ সুনামগঞ্জের খবর দিয়ে আমার সাংবাদিকতা শুরু হয়েছে। এই প্রতিষ্ঠান থেকে অনেক কিছু শিখে এখন আমি চ্যানেল নাইনে কাজ করছি। জেলার যে কোন অঞ্চলে গেলে সবাই সুনামগঞ্জের খবরকে একনামে চেনেন।’
দৈনিক ইত্তেফাক ও নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি বুরহান উদ্দিন বলেন,‘ সুনামগঞ্জের খবরের সংবাদ পড়ার জন্য সাধারণ পাঠক আগ্রহ নিয়ে অপেক্ষা করেন। তাই সর্বশেষ সংবাদ দেয়ার বিষয়ে গুরুত্ব দিতে হবে। রাতে সংবাদ সংগ্রহের সময় আরো বৃদ্ধি করতে হবে।’
দৈনিক নবরাজের জেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম শ্যামল বলেন,‘ সুনামগঞ্জের খবর পত্রিকা সুনামগঞ্জের সকল খবর পাঠকের কাছে তোলে ধরতে সক্ষম হয়েছে। আমি এর সাফল্য কামনা করি।
দৈনিক বাংলাদেশ সময়ের জেলা প্রতিনিধি শাহাবুদ্দিন আহমেদ বলেন,‘ দৈনিক সুনামগঞ্জের খবর শুরু থেকেই পাঠকের কাছে একটা নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ পত্রিকা হিসাবে পরিচিত। এই পত্রিকা খুব অল্প সময়ের মধ্যেই সকল শ্রেণী পেশার পাঠকের কাছে পৌঁছে গেছে।
দৈনিক আজকালের খবরের জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম বলেন,‘নিয়মিত প্রকাশনায় সুনামগঞ্জের খবরের পাঠকপ্রিয়তা দিনে দিনে আরো বাড়ছে। পাঠকের আস্থা ধরে রাখতে আরো বেশী করে সংবাদ প্রকাশের ব্যবস্থা করতে হবে।’
দৈনিক সুনামগঞ্জ প্রতিদিনের স্টাফ রিপোর্টার আশিষ কুমার দাস বলেন,‘ সুনামগঞ্জের খবর প্রকাশের শুরু থেকে অনেক দিন কাজ করেছি। এই পত্রিকা থেকে অনেক কিছু অর্জন করেছি যা আমার জীবনে সম্পদ হয়ে থাকবে।’

  • [১]