আলহাজ্ব মতিউর রহমান কলেজের নবম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। কলেজটি নবম বর্ষপূর্তির মাধ্যমে দশ বছরে পা দিয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুর ২ টায় কলেজের অধ্যক্ষের কক্ষে কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি এবং গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব মতিউর রহমান ভার্চ্যুয়ালি অনুষ্ঠানে যোগ দেন।
এসময় তিনি বলেন, আমার গ্রামের বড়ি দিরাই, কিন্তু অবহেলিত সুরমা নদীর উত্তর পাড়ে কলেজ না থাকায় আমি এখানে কলেজ নির্মাণ করেছি। বৃহত্তর রঙ্গারচর ইউনিয়নে এসএসসির পরে অনেক শিক্ষার্থী ঝরে পড়তো। তাদের উচ্চশিক্ষার মান বাড়ানোর জন্য আমি এই কলেজ প্রতিষ্ঠা করেছি। আমি বিশ্বাস করি আগামীতে কলেজ এমপিওভুক্ত হবে।
এসময় উপস্থিত ছিলেন আলহাজ্ব মতিউর রহমান কলেজের অধ্যক্ষ মশিউর রহমান, প্রভাষক রুবেল মিয়া, প্রভাষক কামাল উদ্দিন, প্রভাষক হাসিনা হাসনাত, প্রভাষক সৈয়দা মরিয়ম, ম্যানেজিং কমিটির সদস্য মাজেদা আক্তার, শাহানুর মিয়া, শামীম আহমেদ, কলেজের গভর্নিং বডির সভাপতির প্রতিনিধি নুর মোহাম্মদ স্বজন, অফিস সহকারি আলীনুর এবং এমএলএসএস মোহাম্মদ এনাম মিয়া।
প্রেসবিজ্ঞপ্তি