- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মদীনাতুল খাইরী আল ইসলামী কমপ্লেক্সের উদ্বোধন

শান্তিগঞ্জ অফিস
মদীনাতুল খাইরী আল ইসলামী কমপ্লেক্সের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় সদর উপজেলার গৌরারং ইউনিয়নের বড়ঘাট পয়েন্টে মদীনাতুল খাইরী আল ইসলামীর চেয়ারম্যান শায়খ মাওলানা ফয়েজ আহমদ’র সভাপতিত্বে এবং মাওলানা এমদাদ আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিরাই চান্দিপুর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নুর উদ্দীন, দাড়িপাতন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ইকবাল হোসাইন, হাছননগর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা দিলোয়ার হোসাইন, বোরখাড়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল জলিল, বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম, সুনামগঞ্জ সদর উপজেলা ইমাম মোয়াজ্জিন পরিষদের সভাপতি মাওলানা মুজিবুর রহমান, সাংবাদিক জসীম উদ্দিন, সাংবাদিক ও কবি আলী সিদ্দিক।
দোয়া মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সুনামগঞ্জ জেলা নিকাহ রেজিস্ট্রার সমিতির সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা মো. জমিরুল ইসলাম মমতাজ। আলোচনা ও দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার, মাওলানা ছমির উদ্দীন সালেহ,
গৌরারং ইউপি সদস্য আব্দুস সোবহান, বিশিষ্ট মুরুব্বী আকিকুর রহমান, সাবেক সদস্য নুরুল হক, নাওলানা এবি এম নোমান আহমদ প্রমুখ।
মদীনাতুল খাইরী আল ইসলামী কমপ্লেক্সের উদ্বোধন ও আলোচনা শেষে মোনাজাতের পূর্বে অতিথিবৃন্দের মাঝে তাফসিরে উসমানী বিতরণ করেন শায়খ মাওলানা ফয়েজ আহমদ। পরে দেশের শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন শায়খ মাওলানা ফয়েজ আহমদ।

  • [১]