আকরাম উদ্দিন
মধুমাস জ্যৈষ্ঠের ফল বাজারে এখন শেষ পর্যায়ে। জ্যৈষ্ঠের শেষ সময়ে শহরের পুরাতন কোর্ট এলাকায়, উকিলপাড়া ও ওয়াপদা পয়েন্টে এবং ট্রাফিক পয়েন্ট এলাকায় কাঠাঁল বিক্রি হচ্ছে। হাসাউড়া এলাকা থেকে নিয়ে আসার আনারস জুবিলী স্কুল রোডের পাশে বিক্রি হচ্ছে। বিক্রি হচ্ছে একই এলাকার নিচুও। আম-কাঠাঁলের সুঘ্রাণ ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকায়। ফলপাকার সুস্বাদু ঘ্রাণ যাদের নাসিকায় অনুভুত হচ্ছে। তারাই দাম দর কষে বেড়াচ্ছেন একের পর এক। শহরের বিভিন্ন স্থানে আম, কাঠাঁল, লিচু ও কাঁচা তাল বিক্রি হচ্ছে। এবারের আম কাঠাঁলে ফরমালিন থাকবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন ব্যবসায়ীরা। মধু মাস জ্যৈষ্টের শুরুতেই স্থানীয় কাঠাঁলের পাশাপাশি আসছে শ্রীমঙ্গলের শমশেরনগরের কাঠাঁল। ছোট কাঠাঁল ৫০ থেকে ৬০ টাকা, বড় কাঠাঁল ১৫০ থেকে ২০০ শত টাকা বিক্রি হচ্ছে। স্থানীয় আম বিক্রি হচ্ছে ৫০-৬০-৭০ টাকা কেজি দরে। রাজশাহীর গুটি আম বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০ টাকা, হিমসাগর বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা, কিশোরগঞ্জের গুটি আম ৫০ থেকে ৬০ টাকা, কিসসাভোগ ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শ্রীমঙ্গলের আনারস এক হালি ১০০-১২০ টাকা, হাসাউড়ার আনারস এক হালি ৮০-১১০ টাকা, রাজশাহীর লিচু এক মুঠা ১২০ থেকে ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। আবার কোনো ব্যবসায়ী তাদের মনগড়া মতো কম ও বেশি দামে বিক্রি করছেন এসব ফল।
মাইজবাড়ি গ্রামের ক্রেতা মোহাম্মদ হোসেন বলেন, ‘বাজারে আম আনারস ও লিচু উঠেছে। কিন্তু কোনো ফলে মাছি বসছে না। আমার সন্দেহ হচ্ছে। ফরমালিন নাই ফলে তা স্পষ্ট করে বলব না।’
উকিলপাড়া এলাকার বাসিন্দা হাজী সৈয়দুর রহমান বলেন, ‘ব্যবসায়ীরা অনেকেই বলে ফিরেন এবারের ফরমালিন নেই। তবুও যেন ফরমালিনের সন্দেহ যাচ্ছে না মন থেকে। এখন প্রয়োজন সরকারীভাবে ফরমালিন পরীক্ষা করে দেখা।’ কাঠাঁল ফল ব্যবসায়ী আব্দুল আজিজ বলেন, ‘আমাদের ফলে কোনো সময় ফরমালিন থাকে না। এখন ফলের সময় ফরমালিন দেয়ার প্রয়োজন নেই।’