ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার মধ্যনগর ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে স্থানীয় ইউনিয়ন পরিষদ এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার। ইউপি সচিব মো. আব্দুল আলিমের পরিচালনায় এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসাহিদ তালুকদার, অ্যাডভোকেট আব্দুল মজিদ তালুকদার, বিদায়ী ইউপি সদস্য নূর মিয়া তালুকদার, নবনির্বাচিত ইউপি সদস্য মীর হোসেন প্রমুখ।