- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মধ্যনগরে অ্যাডভোকেট রঞ্জিত সরকারের ঈদ উপহার বিতরণ

মধ্যনগর প্রতিনিধি
মধ্যনগর বাজারে ঈদ উপলক্ষে দরিদ্র মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় এসব উপহার বিতরণ করেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রঞ্জিত সরকার। উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় আড়াই শতাধিক অসহায় গরীব মানুষের মাঝে বস্ত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াসউদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক পরিতোষ সরকার, যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলমগীর খসরু,সদস্য ও ইউপি চেয়ারম্যান রাসেল আহমদ, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, জামালগঞ্জের বেহেলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রানু চক্রবর্তী, যুব ও ক্রীড়া সম্পাদক রিপন সরকার, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মনীন্দ্র চন্দ্র সরকার, যুগ্ম আহবায়ক আবদুল হক, আমান উল্লাহ,উপজেলা যুবলীগের সহ সভাপতি হুমায়ুন কবির, যুগ্ম সম্পাদক সাইদুর রহমান সোহাগ, ধর্ম বিষয়ক সম্পাদক সারোয়ার আলম, স্বেচ্ছাসেবক লীগের বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন আহবায়ক অমিত হাসান, জেলা ছাত্রলীগের সহসভাপতি নিউটন সরকার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নাঈম রেজা, চামারদানী ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মমিনুর রেজা জনি প্রমুখ।

  • [১]