ধর্মপাশা প্রতিনিধি
সদ্য প্রয়াত ধর্মপাশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মধ্যনগর থানা আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুল তালুকদার স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মধ্যনগর থানা স্বেচ্ছাসেবক লীগ মধ্যনগরের মধ্যবাজারে এ শোকসভার আয়োজন করে।
থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সুব্রত ভট্টাচার্য্যের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাড. রণজিত সরকার।
থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমানের পরিচালনায় এতে বক্তব্য দেন, সিলেট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগলুল চৌধুরী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ সদস্য অ্যাড. ফখরুল ইসলাম চৌধুরী, সিলেট মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সেলিম আহমেদ সেলিম, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিটু, তাহিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সুকেশ বর্মণ, মধ্যনগর থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক প্রবীর বিজয় তালুকদার, মনোরঞ্জন তালুকদার, কুতুব উদ্দিন, সদস্য অ্যাড. আবদুল মজিদ, শামীম আহমেদ, রিপন সরকার প্রমুখ।