- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মধ্যনগরে আ.লীগের মতবিনিময় সভা

ধর্মপাশা প্রতিনিধি
১৫ আগস্ট শোক দিবস উদযাপন উপলক্ষে মধ্যনগর থানা আওয়ামী লীগের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল তিনটায় স্থানীয় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মধ্যনগর থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মোবারক হোসেন তালুকদার। মধ্যনগর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোপেষ সরকারের পরিচালনায়      
এতে বক্তব্য দেন মধ্যনগর থানা আওয়ামী লীগ নেতা আ. শহীদ আজাদ, রুহুল আমিন খান, জহিরুল হক, মধ্যনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নওয়াব আলী, যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার, কৃষকলীগের সভাপতি নেহার উদ্দিন, সাধারণ সম্পাদক প্রদীপ সরকার, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম মঞ্জু প্রমুখ।

  • [১]