স্টাফ রিপোর্টার, তাহিরপুর
সুনামগঞ্জ জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল মধ্যনগরে মতবিনিময় করেছেন। বুধবার বিকেলে মধ্যনগর বাজারে মধ্যনগর থানা বিএনপি সভাপতি সবুজ মিয়া ও মধ্যনগর থানা বিএনপির সাবেক সাধারণ সস্পাদক আবুল বাশার কামরুজ্জামান কামরুলের মতবিনিময়কালে উপস্থিত থেকে দলীয় দ্বিধাবিভক্তি ভুলে ঐক্যবদ্ধ হয়ে দলীয় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বিএনপির সভাপতি সবুজ মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল, মধ্যনগর থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাইউম মজনু,ধরমপাশা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুশাহিদ তালুকদার,মধ্যনগর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক মাহবুব মিয়া, যুবদল নেতা কামাল মিয়া, মধ্যনগর থানা ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।