ধর্মপাশা প্রতিনিধি
‘সৃজনশলী মেধা ও মননে আমরা সাজাব নতুন ধরণী’ এই স্লোগানকে সামনে রেখে ধর্মপাশা উপজেলার মধ্যনগরে সিলেটস্থ মধ্যনগর ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৫০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে মধ্যনগর বিপি হাই স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি রাইসুল ইসলাম তপুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, মধ্যনগর বিপি হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার। সংগঠনের সাধারণ সম্পাদক কাঞ্চন রায়ের পরিচালনায় এতে বক্তব্য দেন, মধ্যনগর বিপি হাই স্কুল এন্ড কলেজের শিক্ষক স্বপন কানু, পূর্ণিমা চৌধুরী, সুজন সরকার, মধ্যনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর ইসলাম, চামরদানি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম জিলানী, মহিষখলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান খান, সংগঠনের উপদেষ্টা ওসিম সরকার, সদস্য মেহেদী হাসান হৃদয় প্রমুখ। পরে প্রত্যেক কৃতি শিক্ষার্থীর হাতে একটি করে ক্র্যাস্ট ও মুক্তিযুদ্ধভিত্তিক বই তুলে দেওয়া হয়।