ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার মধ্যনগরে বেসরকারি সংস্থা দুস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) এর উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৬৪ জন দরিদ্র নারী-পুরুষের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে ডিএসকে’র মধ্যনগর শাখা কার্যালয়ে অর্থ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রত্যেককে নগদ
চার হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন মধ্যনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার, ডিএসকে’র মধ্যনগর শাখার প্রকল্প ব্যবস্থাপক আশুতোষ হাজং, অর্থ কর্মকর্তা আল আমিন, সাংবাদিক চয়ন কান্তি দাস প্রমুখ।