- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মধ্যনগরে পানিতে ডুবে প্রতিবন্ধী কিশোরের মৃত্যু

মধ্যনগর প্রতিনিধি
মধ্যনগর উপজেলায় খালের পানিতে ডুবে শারীরিক প্রতিবন্ধী এক কিশোরের মৃত্যু হয়েছে। পানিতে ডুবে মারা যাওয়া কিশোরের নাম হোসেন মিয়া (১৬)। সে উপজেলার চামরদানী ইউনিয়নের সুলেমানপুর গ্রামের সাদ্দাম হোসেনের বড় ছেলে। শুক্রবার সকাল ৭টার দিকে গ্রামের সামনের খালে ঐ প্রতিবন্ধী যুবকের মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পায় গ্রামবাসী।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকালে সাঁকো দিয়ে সুলেমানপুর গ্রামের খাল পার হওয়ার সময় কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে প্রতিবন্ধী কিশোর হোসেন মিয়া। রাতে পরিবার অনেক খোঁজাখুঁজি করে তাকে পায়নি। শুক্রবার সকালে খালের মধ্যে ভাসমান অবস্থায় ঐ প্রতিবন্ধী কিশোরের লাশ দেখে গ্রামবাসী। পরে স্থানীয়রা মধ্যনগর থানা পুলিশকে খবর দিলে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। পরে সুরতহাল করে পরিবারের কোনো আপত্তি না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, প্রতিবন্ধী কিশোর হোসেন মিয়ার লাশ উদ্ধার করে অপমৃত্যুর মামলা দায়ের করে পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।

  • [১]