- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মধ্যনগরে বিএনপির বিক্ষোভ মিছিল ও কর্মীসভা

মধ্যনগর প্রতিনিধি
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে মধ্যনগর উপজেলা বিএনপির উদ্যোগে মধ্যনগর বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় বিক্ষোভ মিছিল শেষে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত কর্মী সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল হামিদ তালুকদার। সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ূম মজনুর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মোতালিব খান। বক্তব্য রাখেন বিএনপি নেতা আবুল বাশার, আবদুল হক, মোশাহিদ তালুকদার, কামাল হোসেন ও যুবদল নেতা আব্দুস শহীদ প্রমুখ।

  • [১]