- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মধ্যনগরে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি

ধর্মপাশা উপজেলার মধ্যনগর সদর ইউনিয়নে ৭,৮,৯ নং ওয়ার্ডে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মধ্যনগরে আরিফপুর গোলাহা বাজারে এই নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মামুন ওর রশীদ শান্ত, মধ্যনগর থানা বিএনপির সভাপতি সবুজ মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ূম মজনু, সিনিয়র সহ-সভা আব্দুুল      
হামিদ, সহ-সাধারণ সম্পাদক আবি হায়াত, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম, মধ্যনগর থানা যুবদলের আহবায়ক মো.কামাল হোসেন, যুবদল যুগ্ম আহবায়ক সেনোয়ার হোসেন, যুবদল নেতা আতাউর রহমান ফরিদ মিয়া, ছাত্রদলের আহবায়ক গোলাম সইফুল ছাত্রদল  নেতা টিটু রঞ্জন তালুকদার প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)

  • [১]