ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার মধ্যনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিদ্যালয় সংলগ্ন উজ্জ্বল গার্মেন্টস নামের একটি কাপড়ের দোকানে চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাতে এ চুরির ঘটনা ঘটে। মধ্যনগর থানা পুলিশ দাবি করেছে শুধুমাত্র বিদ্যালয়ের অফিস কক্ষের দরজা ও কাপড়ের দোকানের দরজার তালা ভাঙ্গা হয়েছে। দুটি প্রতিষ্ঠান থেকে কোনো কিছু চুরি যায়নি। তবে বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি অফিস কক্ষের তালা ভেঙে নগদ টাকা ও দোকান সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি দোকানের ক্যাশ বাক্স থেকে নগদ টাকাসহ দোকানে থাকা
জামাকাপড় নিয়ে গেছে অজ্ঞাতনামা চোরেরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্র চন্দ্র তালুকদার বলেন, ‘চোরেরা অফিস কক্ষে থাকা আলমিরা থেকে কিছু নগদ টাকা সরিয়ে নিয়েছে। তবে কত টাকা নিয়ে তা বলতে পারছিনা। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির লোকজনকে নিয়ে আগামীকাল (বৃহস্পতিবার) তা দেখা হবে। বিদ্যালয়ের পাশের একটি দোকানেও চুরি হয়েছে।’
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও মধ্যনগর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোবারক হোসেন বলেন, ‘আমি চিকিৎসাজনিত কারণে ময়মনসিংহে ছিলাম। আজ (বুধবার) সন্ধ্যায় ফিরেছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে সেখানে থাকা আলমিরা থেকে কিছু নগদ টাকা কেউ চুরি করে নিয়েছে।’
মধ্যনগর থানার ওসি সেলিম নেওয়াজ বলেন, ‘বিদ্যালয় অফিস কক্ষের দরজার তালা ও কাপড়ের দোকানের তালা ভাঙা হয়েছে। কিন্তু কোনো কিছু চুরি যায় নি।