ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় ৫ বোতল ভারতীয় মদসহ ২ ব্যক্তিকে আটক করেছে মধ্যনগর থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে মধ্যনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৫ বোতল ভারতীয় মদ পাওয়া যায়।
আটককৃত মো. আবু মিয়া (৪২) মধ্যনগর ইউনিয়নের তেলিপাড়া গ্রামের মৃত আদম আলীর ও মো. সোহেল মিয়া (২৮) একই ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
মধ্যনগর থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান বলেন, ‘এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মধ্যনগর থানায় মামলা হয়েছে। আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।’