মধ্যনগর সংবাদদাতা
মধ্যনগরে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে। রবিবার সকালে মধ্যনগর বাজার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এরপর ইউএনও নাহিদ হাসান খানের সভাপতিত্বে এবং মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক মাখন চন্দ্র মহানায়কের সঞ্চালনায় আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মো. জাহিদুল হক, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, আব্দুল জব্বার, ইউনূস মিয়া, আব্দুল বারেক খন্দকার, নুর ইসলাম, সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ, খাদ্য গোদাম কর্মকর্তা রবীন কূর্মী, প্রভাষক জসীমউদ্দিন মোল্লা, নির্মল সরকার, সুজন সরকার প্রমুখ।
এদিকে দিবসের প্রথম প্রহরে রাত ১২.০১ মিনিটে মধ্যনগর বাজার কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধের শহীদ স্মরণে শ্রদ্ধাঞ্জলি দেন উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
অপরদিকে বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ স্থানীয় ইউপি ভবনে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে। সংগঠনের আহবায়ক মনীন্দ চন্দ্র সরকার’র সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ইউপি চেয়ারম্যান রাসেল আহমদ, সাজেদা আহমদ, শাহজাহান মিয়া, যুবলীগ নেতা সারোয়ার আলম, স্বেচ্ছাসেবক লীগ নেতা অমিত হাসান প্রমুখ।