ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার মধ্যনগরে মাদকদ্রব্যসহ প্রভাতী রাণী বর্মণ (৩২) নামের এক নারীকে আটক করা হয়েছে। প্রভাতী মধ্যনগর বাজারের মৃত নিতাই চাঁদ বর্মণের মেয়ে। প্রভাতীকে সোমবার বিকেল সাড়ে ৫টায় মধ্যনগরে বাজারে অবস্থিত তার নিজ বসত ঘর থেকে ২০০ বোতল আরএক্স (অ্যালকোহল ৯০%) সহ আটক করে মধ্যনগর থানা পুলিশ।
মধ্যনগর থানার এসআই মো. লোকমান হোসেন সন্ধ্যা ৬টায় জানান, এ ব্যাপারে প্রভাতীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।