- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মধ্যনগরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানা যুবলীগের সাধারণ সম্পাদক ও মধ্যনগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুুপুরে মধ্যনগর পূজা উদযাপন পরষিদ, থানা যুবলীগ, মধ্যনগর ও চামরদানি ইউনিয়ন যুবলীগ, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন যৌথভাবে মধ্যনগর শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে। এতে     
বক্তব্য দেন, দেবল কিরণ তালুকদার, কুমুদ তালুকদার, জাহাঙ্গীর আলম, মিঠু তালুকদার, আশুতোষ হাজং, বিদ্যুৎ কান্তি সরকার প্রমুখ। এর আগে মধ্যনগর বাজারে মৌন মিছিল বের করেন তাঁরা। উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর মধ্যনগর বাজারে দুপুর ১২টার দিকে বিদ্যুৎ কান্তি সরকারের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে চামরদানি গ্রামের মাসুদ রানা পারভেজ নামের এক ব্যক্তি।

  • [১]