ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার মধ্যনগরে বিজয় দিবস উপলক্ষে থানা যুবলীগের উদ্যোগে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় মধ্যনগর থানা আওয়ামী লীগের কার্যালয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। মধ্যনগর থানা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদের সভাপতিত্বে ও বিদ্যুৎ কান্তি সরকারের পরিচালনায় বক্তব্য দেন থানা যুবলীগের যগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম খান রনি, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিম মাহমুদ, থানা যুবলীগ নেতা অমল তালুকদার, সাখাওয়াত হোসেন, কামাল হোসেন, জালাল উদ্দিন, লিটন মিয়া, বিপ্লব বিশ্বাস, ফারুক মিয়া, মধ্যনগর সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি নয়ন মড়ল, সাধারণ সম্পাদক আলী হোসেন, চামরদানী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন ও মধ্যনগর থানা ছাত্রলীগের সভাপতি পারভেস আহমেদ, মধ্যনগর ইউপির ৯নং ওয়ার্ড সদস্য মীর হোসেন ও চামরদানী ইউপির ৪নং ওয়ার্ড সদস্য রতন কুমার সরকার প্রমুখ।