ধর্মপাশা প্রতিনিধি
কেন্দ্রীয় যুবলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরীকে চট্রগ্রামে বিএনপির এক জনসভা থেকে কটুক্তি করার প্রতিবাদে ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানা যুবলীগের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে মধ্যনগর থানা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মধ্যনগর থানা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ। বক্তব্য দেন মধ্যনগর থানা যুবলীগের সহসভাপতি আসাদুজ্জামান রুকন, যুবলীগ নেতা আনোয়ার হোসেন সাগর, অমল তালুকদার, সাখাওয়াত হোসেন, মোশারফ হোসেন মুন্না, সোহেল তালুকদার, মধ্যনগর সদর ইউপি যুবলীগের সভাপতি নয়ন মড়ল, চামরদানী ইউপি যুবলীগের সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক সুরঞ্জন সরকার, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সুমন প্রমুখ।