ধর্মপাশা প্রতিনিধি
মধ্যনগরে বংশীকুন্ডা উত্তর ইউনয়িনের রুপনগর বড়বাড়ির উদ্যোগে বন্যা কবলিত ১০০ পরিবারের মাঝে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১১টায় রুপনগর বড়বাড়ি প্রাঙ্গণ থেকে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ৫০০ গ্রাম সয়াবিন তেল, আধা কেজি চিনি, এক প্যাকেট সেমাই, এক প্যাকেট নুডলস, লাক্স সাবান ১টি, আধা কেজি মুড়ি। এসময় রুপনগর বড়বাড়ির দাতা সদস্য জনাব মো. মাহমুদুল হাসান, মো. এমদাদুল হাসান, মো. তোফায়েল আহমেদ প্রমুখ।
রুপনগর বড়বাড়ির সদস্য মো. মাহমুদুল হাসান বলেন, ‘ভয়াবহ বন্যায় আমার নিজ গ্রাম রুপনগরসহ সমগ্র সুনামগঞ্জ ও সিলেট জেলা মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছে। ভয়াবহ বন্যা ও পাহাড়ী ঢলের পানির স্রোতে আমার নিজ গ্রাম ব্যাপক ক্ষতিগ্রস্থ হওয়ায় সবাই আর্থিকভাবে খুব সমস্যায় পতিত হওয়ায় আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে সমাজের সবাইকে নিয়ে পারস্পরিক সম্প্রতি বন্ধন দৃঢ় রাখতে ঈদের আনন্দ ভাগাভাগির ক্ষুদ্র চেষ্টা করেছি মাত্র।’