ধর্মপাশা প্রতিনিধি
মধ্যনগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে জল জনপদ নারী ও শিক্ষা উন্নয়ন সংস্থার উদ্যোগে উপজেলার বংশীকুন্ডা কলেজ ক্যাম্পাস থেকে র্যালিটি শুরু হয়ে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংগঠনের সভাপতি সাজেদা আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নিউটন সরকার, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মরিয়ম সুলতানা, ইউপি সদস্য মমতা বেগম, ফাতেমা আক্তার, পাঠশালা গার্লর্স একাডেমির সহকারী শিক্ষক মদিনা আক্তার, সীমা রাণী হাজং, শিক্ষার্থী সাদিয়া জাহান প্রমুখ।