স্টাফ রিপোর্টার
মধ্যনগর থানায় ৫৯ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শ্রক্রবার মধ্যনগর থানা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক শিক্ষিকাবৃন্দের উদ্যোগে বিভাগীয়, জেলা এবং উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের ও অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের এই সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনা দেয়া অবসরপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার বেগম রোকেয়া আক্তার খাতুনকেও।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোশাহিদ তালুকদার, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত), মো আব্দুল আওয়াল মিয়া, সহকারি উপজেলা শিক্ষা অফিসার বিজয় সরকার।