ধর্মপাশা প্রতিনিধি
‘পড়ার জন্য বই কিনি, বই পড়ি বিশ্ব জানি’- এই স্লোগানকে সামনে রেখে মধ্যনগরে সপ্তাহব্যাপী বই মেলা শুরু হয়েছে। ধর্মপাশা উপজেলা প্রশাসনের সহযোগিতায় মধ্যনগর সাহিত্য পরিষদ এ বই মেলার আয়োজন করেছে। মঙ্গলবার বিকেল চারটায় মধ্যনগর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে বই মেলার শুভ উদ্বোধন করেন সুনামগঞ্জ- ১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন। এতে সংগঠনের সভাপতি অজয় রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান। সংগঠনের সাধারণ সম্পাদক মো. আতিক ফারুকীর পরিচালনায় বক্তব্য দেন, লেখক সজল কান্তি সরকার, শিক্ষক বিজন কুমার তালুকদার, বসন্ত কুমার বিশ্বাস, মধ্যনগর থানার ওসি নির্মল চন্দ্র দেব, শিক্ষক রমাপদ চক্রবর্তী, হেমেন্দ্র চন্দ্র তালুকদার, কবি কল্যাণী তালুকদার, জীবন কৃষ্ণ সরকার ও জেনারুল ইসলাম। মেলায় ১৪টি স্টল অংশ নিয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মেলার সমাপ্তী ঘটবে।
মধ্যনগর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মো. আতিক ফারুকী বলেন, ‘নবগঠিত মধ্যনগর উপজেলায় এটিই প্রথম বই মেলা। নির্বিঘেœ মেলা পরিচালয় ধর্মপাশা উপজেলা প্রশাসন সার্বিক সহযোগীতা করে যাচ্ছে। কবি, সাহিত্যিক, সাংবাদিক ও শিক্ষকসহ নানা শ্রেণি পেশার মানুষদের উপস্থিতিতে মেলাটি প্রাণবন্ত হবে আশা রাখি।’