- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মধ্যনগরে সামাজিক সম্প্রীতি কমিটির সভা

ধর্মপাশা প্রতিনিধি
মধ্যনগরে সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় দুপুরে মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও কাযার্লয়ে (অস্থায়ী) এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান। বক্তব্য দেন মধ্যনগর থানার ওসি জাহিদুল হক, ইউপি চেয়ারম্যান সঞ্জিব রঞ্জন তালুকদার টিটু, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, যুবলীগের যুগ্ম সম্পাদক ওবায়দুল ইসলাম খান রনি, চামরদানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম জিলানী প্রমুখ।

  • [১]