ধর্মপাশা প্রতিনিধি
‘সৃজনশলী মেধা ও মননে আমরা সাজাব নতুন ধরণী’ এই স্লোগানকে সামনে রেখে সিলেটস্থ মধ্যনগর ছাত্রকল্যাণ পরিষদের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আজ মঙ্গলবার মধ্যনগর বিপি হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এতে মধ্যনগর থানার চারটি ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানের এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী, জুনিয়র স্কুল সার্টিফিকেট, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অজর্নকারী ১৫০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মধ্যনগর বিপি হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার, বিশেষ অতিথি হিসেবে মধ্যনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার, চামরদানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকিরুল আজাদ মান্না, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিম মাহমুদ ও বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিল্লাল হোসেন উপস্থিত থাকার কথা রয়েছে।
সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য তৌহিদুর মুরসালিন সজিব জানান, হাওরাঞ্চলের শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতাকে বিকশিত করার লক্ষ্যে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।