- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মধ্যনগর পরিবার পরিকল্পনা পরিদর্শক প্রায়ই থাকেন অনুপস্থিত

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার মধ্যনগর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক অনুজ কান্তি সরকারের বিরুদ্ধে কর্মস্থলে প্রায়ই অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে। বিভিন্ন কারণ দেখিয়ে তিনি প্রায় সময়ই কর্মস্থলে অনুপস্থিত থাকেন বলে স্থানীয়রা জানিয়েছেন। সোমবার দুপুরে মধ্যনগরে গিয়ে তাঁকে পাওয়া যায়নি।
জানা যায়, অনুজ কান্তি সরকার কর্মস্থলে অনুপস্থিত থাকলেও কৌশলে মাঠ পর্যায়ে তার কাজ লোক দিয়ে করিয়ে নেন। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরে মধ্যনগরে গিয়ে পরিবার পরিকল্পনা পরিদর্শক অনুজ কান্তি সরকারকে পাওয়া যায়নি। ওইদিন তিনি সিলেটে অবস্থান করছেন বলে জানা যায়। এর জন্য তিনি কর্তৃপক্ষের কাছ থেকে কোনো অনুমতি নেননি। উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের অফিস সহায়ক হযরত আলীর কাছে বলে গিয়েছেন বলে জানান তিনি।
মধ্যনগর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক অনুজ কান্তি সরকার বলেন, আমি ডাক্তার দেখানোর জন্য সিলেটে আছি। আমি কোনো ছুটি নেইনি। তবে অফিস সহায়ক হযরত আলীর কাছে বলে এসেছি। তিনি আরো বলেন, অন্যরা যে হারে কর্মস্থলে অনুপস্থিত থাকে এর চেয়ে আমি বেশি কর্মস্থলে উপস্থিত থাকি।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (মা ও শিশু স্বাস্থ্য) ডা. মিজানুর রহমান রনি বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে এখন জানতে পেরেছি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • [১]