ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার এ উপল্েক্ষ আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র সহ সভাপতি রেজাউল হক। জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল’র পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,
জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কেন্দ্রিয় শ্রমিক দলের যুগ্ম সম্পাদক ও জেলা শ্রমিক দলের সভাপতি হুমায়ুন কবির, জেলা বিএনপি’র সহ সভাপতি ও ধর্মপাশা উপজেলা চেয়ারম্যান মোতালেব খাঁন, সহ সভাপতি আনিসুল হক, জেলা বিএনপি নেতা শেরগুল আহমদ, যুগ্ম সম্পাদক নুর হোসেন, মোনাজ্জি হোসেন সুজন, মামুনুর রশীদ শান্ত,সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, গোলাম মাসকুর আম্বীয়া পাবেল, জেলা বিএনপি নেতা মোর্শেদ আলম, আকবর আলী, ইকবাল বখত সুমন, রকিবুল ইসলাম, ছাতক উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য শামসুর রহমান সামসু, বিশ্বম্ভরপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ।
এসময় উপস্থিত ছিলেন, মধ্যনগর বিএনপি নেতা সবুজ মিয়া, আবুল বাশার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবেকুন নাহার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি