- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মধ্যবর্তী নির্বাচনের কথা নাকচ করলেন মান্নান

স্টাফ রিপোর্টার
আওয়ামী লীগ সরকার আইনের সরকার, সংবিধানের সরকার। মধ্যবর্তী নির্বাচন হওয়ার কোন সম্ভাবনা নেই। জনগণও মধ্যবর্তী কোন নির্বাচন চায় না। যারা জ্বালাও পুড়াও রাজনীতি করে হরতাল দিয়ে মানুষ মারে তাদের জন্য জনগণ নিবার্চন  চায় না। নির্বাচন সময়মত সংবিধান মোতাবেকই হবে।
রবিবার বিকাল সাড়ে ৩ টায় হাজী এখলাছুর রহমানের সভাপতিত্বে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আমরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠে একটি মাদ্রাসা একাডেমী উদে¦াধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, এমপি এসব কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাজী আবুল কালাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর কবির, আলহাজ্ব আবুল বাসার মো. মাসুক মিয়া ও আলহাজ্ব বদুরন নেছা একাডেমী ভবনদাতা আবুল লেইছ
এর আগে মন্ত্রী আমরিয়া আলহাজ্ব আবুল বাসার মো. মাসুক মিয়া ও আলহাজ্ব বদুরন নেছা একাডেমী ভবনের উদ্বোধন করেন।

  • [১]