স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলা সদরে মধ্য তাহিরপুর (রায়পাড়া) কালি মন্দির উন্নয়ন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে মধ্য তাহিরপুর (রায়পাড়া) কালি মন্দির প্রাঙ্গণে এক সাধারণ সভায় সর্বসম্মতিতে ডাঃ মনধীর রায়কে সভাপতি, নিউটন রায়কে সাধারণ সম্পাদক এবং পল্টন রায়কে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট উন্নয়ন কমিটি গঠন করা হয়েছে।