- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মধ্য তাহিরপুর হরিনাম সংকীর্তন পরিদর্শনে এমপি রতন

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
মধ্য তাহিরপুর খলাহাটি গ্রামে ২৪ প্রহরব্যাপী ১৩তম হরিনাম সংকীর্তন অনুষ্ঠান পরিদর্শন করেছেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
শনিবার বিকাল ৩টায় পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, সহ সভাপতি আলী মর্তূজা, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, হাওর ও পরিবেশ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটু, মধ্য তাহিরপুর খলাহাটি হরিনাম সংকীর্তনের সভাপতি সুষেন বর্মন, সাধারণ সম্পাদক সজল বর্মন প্রমূখ।

  • [১]