- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মনোনয়ন জমা দিলেন আবুল খয়ের

শান্তিগঞ্জ প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পূর্ব বীরগাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন এই ওয়ার্ডের বর্তমান মেম্বার মো. আবুল খয়ের। সোমবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় শান্তিগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল করিমের কাছে তার নির্বাচনী মনোনয়ন পত্র জমা দেন।
মনোনয়ন জমাদানের সময় প্রস্তাবকারী আরশ আলী, আবদুল হালিম ও শামসুল হক ছাড়াও ধলমৈশা গ্রামের মঈন উদ্দিন, গৌছ উদ্দিন, মুহিব মিয়া, শাহ সুলতান, দেলোয়ার হোসেন, নাজির আলী, ফজু মিয়া, ফয়জুন্নুর মিয়া, আবদুল হালিম, কামরান হোসেন, ইমাম উদ্দিন, মছর আলী, তাজুদ আলী, আমিনুর রহমান, আনোয়ার হোসেন, তজিবুর রহমান, আলী হোসেন, আলী আহমদ, ফরতাব আলী, কউছর আহমদ, বাবুল মিয়া, হাঁসকুড়ি গ্রামের সজুল হক, তজিবুর রহমান, লতিফ খান, আবদুস সোবহান, জয়নাল আবেদীন, তাজ উদ্দিন, দিলোয়ার হোসেন, আবদুল মতিন, নজরুল ইসলাম নজির, লাল মিয়া, ওছর আলী, জামাল হোসেন, হাসান আলী, সইফুল ইসলাম, ওমেদ আলী ও সুন্দর আলীসহ দুই শতাধিক সমর্থনকারী উপস্থিত ছিলেন।
মনোনয়ন জমা দিয়ে মেম্বার আবুল খয়ের বলেন, গত নির্বাচনে ওয়ার্ডের মানুষ আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছিলেন। আমি যতটুকু পেরেছি ওয়ার্ডবাসীর সেবা করেছি। এবছরও তারা গতবছরের মতো ভালোবাসা দিচ্ছেন। তাঁরাই আমাকে পুনরায় নির্বাচনে আসতে উদ্বুদ্ধ করেছেন। তাঁদের ভালোবাসা নিয়ে আজ মনোনয়ন দাখিল করলাম। আশি শতভাগ আশাবাদী যে, ২৮ নভেম্বর হাঁসকুড়ি, ধলমৈশা, করেরগাঁওয়ের সর্বস্তরের মানুষের ভালোবাসা নামক ভোট নিয়ে পুণঃনির্বাচিত হবো।

  • [১]