জগন্নাথপুরে চেয়ারম্যান ৩৭ সাধারণ সদস্য ২৭৪ ও সংরক্ষিত মহিলা ৭১
জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মাধ্যমে চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়রপত্র দাখিল সম্পন্ন হয়েছে। মঙ্গলবার মনোনয়ন দাখিলের শেষ দিন পর্যন্ত ৩৭ জন চেয়ারম্যান প্রার্থী উপজেলা রিটার্নিং অফিসারদের নিকট তাদের মনোনয়নপত্র দাখিল করেন। অধিকাংশ প্রার্থী গাড়ি, মোটরসাইকেল ও নৌকা মিছিল সহকারে শত শত লোক নিয়ে উপজেলা সদরে বিশাল শো-ডাউনের মাধ্যমে মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিলের শেষদিন মঙ্গলবার পর্যন্ত উপজেলার ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ১ নং কলকলিয়া ইউনিয়নে কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দিপক কান্তি দে দীপাল (আওয়ামী লীগ), যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা মো. রফিক মিয়া (বিএনপি), যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা আব্দুল হাশিম (আওয়ামী লীগ বিদ্রোহী) গয়াস মিয়া (জাপা), সাজিদুর রহমান (স্বতন্ত্র)। এ ইউনিয়নে ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৪২ জন পুরুষ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন মহিলা মনোনয়নপত্র দাখিল করেন।
২ নং পাটলী ইউনিয়নে আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান মো. আঙ্গুর মিয়া (আওয়ামী লীগ), উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বর্তমান ইউপি চেয়ারম্যান সিরাজুল হক (আওয়ামী লীগ বিদ্রোহী), বিএনপি নেতা রফিকুর রহমান রফু (বিএনপি), দবির মিয়া (জাপা), আশিকুর রহমান (স্বতন্ত্র)। এ ইউনিয়নে ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ২৯ জন পুরুষ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮ জন মহিলা মনোনয়নপত্র দাখিল করেন।
৫ নং চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগ নেতা বর্তমান চেয়ারম্যান মো. আরশ মিয়া (আওয়ামী লীগ), আব্দুর রব (বিএনপি), উপজেলা আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদ (আওয়ামী লীগ বিদ্রোহী), ফারুক মিয়া (স্বতন্ত্র)। এ ইউনিয়নে ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৪০ জন পুরুষ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন মহিলা মনোনয়নপত্র দাখিল করেন।
৬ নং রানীগঞ্জ ইউনিয়নে মো. শহীদুল ইসলাম রানা (আওয়ামী লীগ), উপজেলা আওয়ামী লীগ নেতা ও বর্তমান চেয়ারম্যান মো. মজলুল হক (আওয়ামী লীগ বিদ্রোহী), সাবেক চেয়ারম্যান আব্দুল হাফিজ (আওয়ামী লীগ বিদ্রোহী), মো. শামসুল ইসলাম (বিএনপি), সুজায়েল আহমদ (স্বতন্ত্র)। এ ইউনিয়নে ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৪৭ জন পুরুষ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন মহিলা মনোনয়নপত্র দাখিল করেন।
৭ নং সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আবুল হাসান (আওয়ামী লীগ), বিএনপি নেতা মোসাব্বির আহমদ (বিএনপি), তৈয়ব মিয়া কামালী (স্বতন্ত্র), সৈয়দ মনসুর আহমদ (স্বতন্ত্র), বদরুর ইসলাম (স্বতন্ত্র), আবুল কালাম (স্বতন্ত্র), তোফায়েল আহমদ (স্বতন্ত্র)। এ ইউনিয়নে ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৩৫ জন পুরুষ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭ জন মহিলা মনোনয়নপত্র দাখিল করেন।
৮ নং আশারকান্দি ইউনিয়নে সাবেক চেয়ারম্যান শাহ আবু ঈমানী (আওয়ামী লীগ), বর্তমান চেয়ারম্যান আইয়ুব খান (আওয়ামী লীগ বিদ্রোহী), সাবেক চেয়ারম্যান আব্দুল আহাদ মদরিছ (আওয়ামী লীগ বিদ্রোহী), ফকরুল ইসলাম (বিএনপি), হিরা মিয়া (স্বতন্ত্র)। এ ইউনিয়নে ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৪২ জন পুরুষ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন মহিলা মনোনয়নপত্র দাখিল করেন।
৯ নং পাইলগাঁও ইউনিয়নে আপ্তাব উদ্দিন (আওয়ামী লীগ), মনজুর আলী আফজল (আওয়ামী লীগ বিদ্রোহী), জালাল উদ্দিন (বিএনপি), শামীম আহমদ (বিএনপি বিদ্রোহী), মখলুছ মিয়া (স্বতন্ত্র), দবিরুল ইসলাম (বিএনপি বিদ্রোহী) আবুল কাশেম (স্বতন্ত্র)। এ ইউনিয়নে ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৩৯ জন পুরুষ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন মহিলা মনোনয়নপত্র দাখিল করেন।
এছাড়াও ৩ নং মিরপুর ইউনিয়নে মামলাজনিত কারণে নির্বাচন স্থগিত রয়েছে ও ৪ নং ইউনিয়নে জগন্নাথপুর পৌরসভায় রূপান্তরের কারণে নির্বাচন হবে না।
শাল্লা ৪ ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৩ মনোনয়ন দাখিল
পি সি দাশ, শাল্লা
শাল্লায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যানপদে ৪ ইউপিতে মনোনয়ন পত্র দাখিল করেন ২৩ জন চেয়ারম্যান প্রার্থী । মঙ্গলবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ছিল । যারা চেয়ারম্যান প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করেছেন তারা হলেন ১নং আটগাঁও ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত আবুল কাশেম আজাদ, দবির মনির,ফজলুর রহমান,আব্দুর রহমান,হাজারুল ইসলাম, জুবায়ের মনির,জাকির হোসেন, সেলিম উদ্দিন,নজরুল ইসলাম,খোরশেদ মিয়া,বিএনপি মনোনিত আব্দুল্লা আল নোমান সহ মোট ১১জন। ২নং হবিবপুরে আওয়ামীলীগ মনোনিত বিবেকানন্দ মজুমদার বকুল, বর্তমান চেয়ারম্যান সুবল চন্দ্র দাস,বিএনপি মনোনিত শৈলেন্দু কুমার দাস, রেজাউল করিম লিটন সহ মোট ৪ জন । ৩নং বাহারাতে আওয়ামীলীগ মনোনিত বিধান চন্দ্র চৌধুরী, কাজল বরণ চৌধুরী, নরেশ চন্দ্র চৌধুরী ,বিএনপির বর্তমান চেয়ারম্যান এবার স্বতন্ত্র প্রাথী হিসাবে মনোনয়ন দাখিল করেছেন জাকির হোসেন সহ মোট ৪ জন । ৪ নং শাল্লাতে আওয়ামীলীগ মনোনিত আব্দুস সাত্তার, বর্তমান চেয়ারম্যান আবুল লেইছ চৌধুরী, জামান চৌধুরী (ফুল মিয়া),বিএনপি মনোনিত সিরাজুল ইসলাম সহ মোট ৪জন । যারা মনোনয়নপত্র দাখিল করেছেন এদের মধ্যে ৪ ইউনিয়নে শুধু ১নং আটগাওয়ে বিএনপির বিদ্রোহী প্রাথী হিসাবে রয়েছেন নজরুল ইসলাম । অন্য ৩ ইউনিয়নে আওয়ামীলীগের একাধীক বিদ্রোহী প্রার্থী রয়েছেন । আগামী ২৮ মে নির্বাচন অনুষ্ঠিত হবে ।