দ. সুনামগঞ্জ অফিস
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন,‘বঙ্গবন্ধুর কন্যা সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দু-এক বছরের মধ্যে বাংলাদেশ নি¤œ আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হবে। আর সে লক্ষেই সরকার কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, কিছু কুচক্রীমহল উন্নয়নের ধারাকে থমকে দিতে চায়। কিন্তু আমরা খুব সতর্ক আছি।’
বৃহ¯পতিবার বিকালে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা লোকনাথ মন্দিরে মুর্তি ভাঙ্গার ঘটনাস্থল পরিদর্শনকালে এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন,‘ লোকনাথ মন্দিরে যে-বা যারা এ ঘটনা ঘটিয়েছে। সে যেই হউক না কেন তাকে ছাড় দেওয়া হবে না। আইন শৃংখলা বাহিনীকে ঘটনার মূল হোতাকে দ্রুত বের করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। তবে এটা কোন সাম্প্রদায়িক ঘটনা বা হামলা নয়। এটা একটি ষড়যন্ত্র।’
মন্দির পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবির, থানার ওসি আল-আমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক আতাউর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সিতাংশু শেখর ধর, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান নুরুল হক, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দিলীপ কুমার তালুকদার, সাধারণ স¤পাদক ননী গোপাল, উপজেলা যুবলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুক মিয়া, উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি প্রভাষক নুর হোসেন, যুবলীগ নেতা বিমল দাস, কেশব দে, মন্দির প্রতিষ্ঠাতা বীরেন্দ্র দাস, মন্দিরের সেবাইত মানিক লাল দাস প্রমুখ।
এদিকে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ মান্নান সুনামগঞ্জে আসছেন আজ। সুনামগঞ্জ সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি এবং বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর একান্ত সচিব নেওয়াজ হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বেলা ১১টায় সুনামগঞ্জ এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন তিনি। এরপর দুপুর ২টায় বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী ও পুণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান।