- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মন্দিরে হামলার প্রতিবাদে শহরে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে, হবিগঞ্জের মাধবপুর, মৌলভীবাজারের কামালপুরে এবং ছাতক উপজেলার কালীবাড়ি মন্দির ও মহাপ্রভুর মন্দিরসহ দেশের বিভিন্ন স্থানে মঠ মন্দিরে হামলা ও ভাংচুর এবং মন্দিও সংলগ্ন বাড়ি-ঘরে অগ্নিসংযোগ লুটপাটের প্রতিবাদে শহরে মানববন্ধন হয়েছে। বুধবার বিকেলে শহরের আলফাত স্কয়ার এলাকায় জেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে এই মানববন্ধন হয়।
রমেন্দ্র কুমার মিন্টুর সভাপতিত্বে মানববন্ধনে   বক্তব্য রাখেন- শিক্ষাবিদ ধুর্জটি কুমার বসু, জেলা হিন্দু বোদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড.বিশ্বজিৎ চক্রবর্তী, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমল বণিক, কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ, রিংকু চৌধুরী, সাবেক কাউন্সিলর কলি তালুকদার আরতি, অ্যাড.গৌরাঙ্গপদ দাশ, হিন্দু বোদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আইন সম্পাদক রানা কান্ত সূত্রধর, দেবপ্রদ দাশ,  সৈনিক লীগের সাধারণ সম্পাদক রিংকু চৌধুরী  
প্রমুখ।
বক্তরা বলেন, ‘সাম্প্রদায়িক সম্পীতির এই বাংলাদেশে সকল ধর্মের মানুষ মিলে মিশে বসবাস করছে। কিন্তু কিছু জঙ্গিমনা মানুষ নামের অমানুষও রয়েছে মুক্তিযুদ্ধে অর্জিত এই দেশে। এরা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরী করার জন্য হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনে মন্দির ভাংচুর ও বাড়ি ঘরে হামলা করে। এই সকল অপশক্তিকে সকলে মিলে প্রতিহত করতে হবে।’

  • [১]