- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
সাম্প্রদায়িক সম্প্রীতির উন্নত বাংলাদেশ বিনির্মাণে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শীর্ষক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ‘শিক্ষা, ধর্ম, সম্প্রীতি মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের মূলনীতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে ভাচ্যুয়াল মাধ্যমে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি।
ধর্ম মন্ত্রণায়লের মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৫-পর্যায়) প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) শ্রী রজ্ঞিত কুমার দাস’র সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান খুলনা ৫ আসনের সংসদ সদস্য শ্রী নারায়ন চন্দ্র চন্দ, দিনাজপুর ১ আসনের সংসদ সদস্য শ্রী মনোরজ্ঞন শীল গোপাল, ধর্ম মন্ত্রণালয়ের সচিব নুরুল ইসলাম পিএইচডি, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান শ্রী সুব্রত পাল, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব ডা. শ্রী দিলীপ কুমার ঘোষ।
সম্মেলনে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে সম্মেলনে সংযুক্ত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিজন কুমার সিংহ, পুলিশ সুপার মিজানুর রহমান (বিপিএম), সদর উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহারিয়ার, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, ডিপিও আব্দুর রহমান, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, উপজেলা মনিটরিং কমিটির সদস্য শিক্ষাবিদ যোগেশ^র দাশ, মশিপশি প্রকল্পের পরিচালক রবীন আচার্য্য (এপিডি), জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. বিমান কান্তি রায়, শ্রী শ্রী দুর্গাবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুবিমল চক্রবর্তী চন্দন, সুনামগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস তালুকদার, মশিগশি সিও যীশু কুমার দাস, মশিগশির এফ এস পুল্লাদ কুমার, অভিভাবক রিনি বিশ^াস, শিক্ষক জবা ঘোষ প্রমুখ।
সম্মেলনে বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই বাংলদেশে প্রতিটি ধর্মের মানুষ তাদের সমান অধিকার ভোগ করে ধর্মীয় আচার অনুষ্ঠান নির্বিঘ্নে পালন করে যাচ্ছেন। মুক্তিযুদ্ধের চেতনার প্রতিটি মানুষ এক হয়ে কাঁেধ কাঁধ মিলিয়ে কাজ করে দেশকে বিশে^ একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

  • [১]