- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মরদেহকে অসম্মান

স্টাফ রিপোর্টার
শ্রদ্ধা জানানোর জন্য তৈরি করা কোন মরদেহ রাখার মঞ্চে জুতা পায়ে উঠা বেমানন এবং অশোভনীয়। কিন্তু সোমবার দুপুরে সুনামগঞ্জ কালেক্টরেট প্রাঙ্গণে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ রাখার মঞ্চে কোন নিয়ম কানুন মানেন নি আওয়ামী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
মরদেহের মঞ্চে উঠার জন্য ঠেলা-ঠেলি ও ধাক্কা-ধাক্কি করেন নেতাকর্মীরা। এসময় দু’এজনকে মঞ্চ থেকে পড়ে যেতেও দেখা যায়। দলীয় নেতাকর্মীরা জুতা পায়েই মরদেহের মঞ্চে ছিলেন। যার কারণে অনেকেই মরদেহে সঠিকভাবে শ্রদ্ধা নিবেদন ও ফুল দিতে পারেন নি। সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহে দেয়া ফুলের তোড়া দলীয় নেতাকর্মীদের পায়ের কাছে ছিল। সাধারণ মানুষ এসব ঘটনা দেখে চরম ক্ষোভ প্রকাশ করেন।
অনেকেই এসময় ক্ষোভ প্রকাশ করে বলেন,‘ এভাবে সেনবাবুর মরদেহের কাছে জুতা পায়ে উঠে ঠেলাঠেলি ও ধাক্কা-ধাক্কি করা মোটেও ঠিক হয়নি। জীবনেও আমরা এসব ঘটনা দেখিনি। সেনবাবুকে সম্মানের পরিবর্তে অসম্মানই জানালো তারা।’

 

  • [১]