স্টাফ রিপোর্টার
সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ আজ ঢাকা থেকে হেলিকপ্টার যোগে সুনামগঞ্জে নিয়ে আসা হবে জানা গেছে। শহরের ওয়েজখালীর পুলিশ লাইনস মাঠে হেলিকপ্টার নামবে। ঢাকা থেকে মরদেহ নিয়ে আসবেন জাতীয় সংসদের চীফ হুইপ আসম ফিরোজ, হুইপ শাহাব উদ্দিন, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল হক হানিফ, আওয়ামী লীগের সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক আহমদ
হোসেন, ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মিসবাহ উদ্দিন সিরাজ, এমপি মুহিবর রহমান মানিক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, সুরঞ্জিত সেনগুপ্তের আত্মীয় দিপু সেন গুপ্ত ও সুরঞ্জিত সেনগুপ্তের ছেলে সৌমেন সেনগুপ্ত।