- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মরমি সাধকদেরও নাম নিলেন মন্ত্রী

স্টাফ রিপোর্টার
বক্তব্যের শুরুতেই সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলের সুফি সাধক ও মরমি কবিদের নাম স্মরণ করলেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘হযরত শাহজালাল (র.), সৈয়দ শাহনুর, রাধারমণ, হাসনরাজা, শাহ্ আব্দুল করিমের অঞ্চলে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসাবে আমার প্রথম আসা। আমি হাওর-বাওরের এবং মরমি সাধকদের দেশে এসে নিজেকে ধন্য    
মনে করছি, আসার সুযোগ করে দেওয়ায় মাননীয় সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নানকেও ধন্যবাদ জানাচ্ছি’।
তিনি জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জের সাবেক সংসদ সদস্য প্রয়াত জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদ এবং জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জের সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুর রইছকেও স্মরণ করেন।

  • [১]