- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মরা জাদুকাটা নদী খনন ও গার্ড ওয়াল নির্মাণের দাবি

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
দেশের সর্ববৃহৎ মিছাখালি রাবার ড্যাম সংলগ্ন মরা জাদুকাটা নদী খনন, উভয় পাড়ে গার্ড ওয়াল নির্মাণ এবং পাহাড়ি ঢলের পানি নিষ্কাশনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন রাবার ড্যাম পরিচালনা কমিটির সদস্যরা। বুধবার বিএডিসির উর্ধ্বতন কর্মকর্তাদের নিকট এই দাবি জানান রাবারড্যাম পরিচালনা কমিটির সদস্য স্থানীয় কৃষকরা।
বুধবার দুপুরে বিএডিসির সিলেট সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী স্বপন কুমার হালদার, সিলেট রিজিয়নের নির্বাহী প্রকৌশলী প্রনজিত কুমার দে ও সুনামগঞ্জ জোনের সহকারি প্রকৌশলী হুসাইন মো. খালেকুজ্জামান মিছাখালি রাবারড্যাম পরিদর্শন করেন।
রাবারড্যাম পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় কৃষকগণ বিএডিসির উর্ধ্বতন কর্মকর্তাদের এসময় বলেন, মিছাখালি নদীর পারে অবস্থিত বাগগাঁও, মুদেরগাঁও, ডালারপার, উলাশনগর, সিরাজপুর, শক্তিয়ারখলা গ্রামসহ অনেক বাড়িঘর বন্যার পানির তোড়ে ভাসিয়ে নিয়ে যাওয়ার আশঙকায় থাকে প্রতিবছরই।
আঙ্গারুলী হাওর ও রাবারড্যামের বিভিন্ন সমস্যা সমাধান এবং দাবিদাওয়া তুলে ধরে স্থানীয়রা বলেন, আঙ্গারুলী হাওর থেকে বোর ধান কেটে নিয়ে আসার ডুবা রাস্তাগুলো (জাঙ্গাল) শক্তিয়ারখলা হতে গজারিয়া, আঙ্গারুলী হতে বালিজুরি, দুর্গাপুর হতে আঙ্গারুলী পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার (জাঙ্গাল) পাকা করা জরুরি হয়ে পড়েছে। অন্যতায় বৃষ্টির পানিতে রাস্তাগুলোতে কাদা জমে যায়, ধান পরিবহনে সীমাহীন জনদুর্ভোগ পোহাতে হয় কৃষকদের।
হাওরে অতিবৃষ্টি পানি ও জলাবদ্ধতা নিষ্কাশনের জন্য রাজনগর, উমেদপুর গ্রামের পার্শ্ববর্তী এলাকা দিয়ে একটি স্লুইসগেট নির্মাণ করার দাবি করে কৃষকরা বলেন, সøুইসগেট না থাকায় জলবদ্ধতায় কৃষকের ধান তলিয়ে যায়। আঙ্গারুলী হাওর সেচ প্রকল্পের পল্টনের পানি সেচ লাইন আরো দেড় কিলোমিটার বৃদ্ধি করার দাবি জানান কৃষকরা। তাহলে হাওরের পানির চাহিদা পূরণ হবে বলে দাবি তাদের।
এসময় বিএডিসির সিলেট বিভাগের বিভাগীয় কর্মকর্তাবৃন্দ দাবিসমূহ মনোযোগ সহকারে শুনেন ও নোট করে নেন। দ্রুত দাবিগুলো বাস্তবায়নের জন্য ব্যবস্তা করবেন বলে রাবার ড্যাম পরিচালনা কমিটির সদস্যদের আশ্বস্ত করেন তাঁরা।
স্থানীয়দের মধ্যে উপস্তিত ছিলেন রাবার ড্যাম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল আউয়াল, অর্থ সম্পাদক সালেহ আহমদ, সদস্য জসিম উদ্দিন ভূঁইয়া, সদস্য তাহের মিয়া, সদস্য কাজী শামসুল ইসলাম, সদস্য আক্তারুজ্জামান, স্থানীয় মুরব্বি আবু বক্কর সিদ্দিকসহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রসঙ্গত. বিশ^ম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের মিছাখালী নদীতে ২০১৬ সালে নির্মিত হয় দেশের সর্ববৃহৎ রাবার ড্যাম। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসির) উদ্যোগে প্রায় ৭ হাজার হেক্টর জমির ফসল অকাল বন্যা ও পাহাড়ি ঢল থেকে রক্ষার জন্য উপর ৫৬ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে বোরো ফসল অকাল বন্যা ও পাহাড়ী ঢল থেকে রক্ষা করতে ৫ স্প্যান বিশিষ্ট ২২০ মিটার দৈর্ঘ্য ও ৪ মিটার উচ্চতা সম্পন্ন দেশের বৃহৎ এই রাবারড্যামটি নির্মাণ করা হয়।

  • [১]