স্টাফ রিপোর্টার
শারদীয় দুর্গোৎসবকে সফল করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় মল্লিকপুর সর্বজনীন দুর্গাপূজা কমিটির উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, মল্লিকপুরে হিন্দু মুসলিম এক সঙ্গে সম্প্রীতির সঙ্গে বসবাস করছে। এ গ্রামের মানুষ সাম্প্রদায়িকতাকে কোনো সময়ই প্রশ্রয় দেয়নি। সে ধারাবাহিকতাকে রক্ষা করে এবাবের দুর্গোৎসবকে সফল করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আহমদ নূর, জেলা পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাড. রাধাকান্ত সূত্রধর, সহসভাপতি বাপ্পি দত্ত, মল্লিকপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটির সভাপতি লিটন সরকার, সাধারণ সম্পাদক লিপন বৈদ্য, সহ সভাপতি বিপ্লব দে, সাবেক সভাপতি মাখন লাল শর্মা, সাধারণ সম্পাদক বিকাশ দত্ত, মন্দির কমিটির সম্বনয়কারী স্বজল দত্ত, প্রবীণ মুরব্বী ফইজুন নুর, মোরশেদ, আব্দুর রহমান, মো. সাহিদুল হক সরকার, অজয় দে, সুদির দাস, সন্তোষ বৈদ্য।
যাপিত জীবনে তারা ছিলেন ভীষণ সাদামাটা।