- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মহাকবি সঞ্জয়কে স্মরণ করার আহ্বান

স্টাফ রিপোর্টার
তাহিরপুরের লাউড় পরগনার সন্তান মহাভারতের প্রথম বাংলা অনুবাদক মহাকবি সঞ্জয়কে আনুষ্ঠানিকভাবে স্মরণ করার দাবি উঠেছে। চার লোককবি স্মরণে আয়োজিত সংস্কৃতি উৎসবের দ্বিতীয় দিনে বিভিন্ন আলোচকের কণ্ঠে এই দাবি জোরালোভাবে উঠে আসে। লোক গবেষক সুবাস উদ্দিনের আলোচনায় তিনি এই দাবি উত্থাপন করেন, পরে দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিছ আলী বীরপ্রতীকও নিজের বক্তব্যে এর প্রতিধ্বনি করেন। জেলা প্রশাসক বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন।

  • [১]