স্টাফ রিপোর্টার, তাহিরপুর
মহান বিজয় দিবসকে স্বাগত জানিয়ে তাহিরপুরে আওয়ামী লীগ ও বিএনপি আনন্দ মিছিল করেছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বেরিয়ে একটি আনন্দ মিছিল উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সমাবেশে বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলী মর্তূজা, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক খেলু মিয়া, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, তারা মিয়া, উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, সেলিম আখঞ্জি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুষেন বর্মন প্রমুখ।
অপরদিকে উপজেলা বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবসকে স্বাগত জানিয়ে একটি আনন্দ মিছিল দলীয় কার্যালয় থেকে বেরিয়ে সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়। সভায় বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপি সদস্য কামরুজ্জামান কামরুল, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা বোরহান উদ্দিন, বিএনপি নেতা মেহেদী হাসান উজ্জল, ছাত্রদল নেতা তরিকুল ইসলাম শিপুল, মিঝানুর রহমান, তুজাম্মিল হক নাসরুম, সোহানুর রহমান সোহাগ প্রমুখ।