মহান মে দিবস উপলক্ষ্যে সবেতন ছুটি প্রদান এবং সরকার ঘোষিত নিন্মতম মজুরি কার্যকর করার দাবিতে ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৫টায় সংগঠনের রায়পাড়াস্থ অস্থায়ী কার্যালয়ের ট্রেড ইউনিয়ন সংঘ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সুখেন্দু তালুকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি রতœাংকুর দাস জহর, সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল, ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক আমির উদ্দিন, হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি লিলু মিয়া, সাবেক সভাপতি ও উপদেষ্টা মইনুল হক রনি প্রমুখ।
বক্তারা বলেন, প্রাতিষ্ঠানিক/অপ্রাতিষ্ঠানিক সকল সকল শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ মহান মে দিবসে সবেতনে ছুটি প্রদানে সরকার, মালিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকরি উদ্যোগ গ্রহণ করতে হবে।
প্রেসবিজ্ঞপ্তি