মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে হোটেল শ্রমিক ইউনিয়নের সভায় মহান মে দিবসে স্ববেতন সর্বাত্মক ছুটি, হোটেল সেক্টরে নতুন মজুরি বোর্ড গঠন করে বর্তমান বাজারদরের সাথে সংগতিপূর্ণ ন্যূনতম মূল মজুরি ১০ হাজার টাকা ঘোষণা, ঢাকার ঘরোয়া হোটেল এন্ড রেস্টুরেন্টে কিশোর শ্রমিক রিয়াদের খুনিকে গ্রেফতার, হোটেল সেক্টরে শ্রম আইন কার্যকর ও শ্রীমঙ্গলে স্থায়ী শ্রম আদালত প্রতিষ্ঠার দাবি জানানো হয়েছে।
৩১ মার্চ রাত ৯ টার সময় মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্ট ২৩০৫-এর শেরপুর আঞ্চলিক কমিটির কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন শংকর দাস।
আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক এমডি দুলাল আহমেদের পরিচালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্ট ২৩০৫-এর মোঃ মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক মীর মো. জসিমউদ্দিন।
সভায় বক্তব্য রাখেন হোটেল শ্রমিক ইউনিয়ন শেরপুর আঞ্চলিক কমিটির উপদেষ্ঠা দিলিপ দাস ও আব্দুল হামিদ পিনু, সহ-সভাপতি মো. ইকবাল হোসেন ও রোমেল আহমেদ, সহ-সাধারণ সম্পাদক ফখর আহমেদ ও মোঃ মুজিবুর রহমান, কোষাধ্যক্ষ আমরুল হোসেন, প্রচার সম্পাদক রস্তুম আলী, দপ্তর সম্পাদক আব্দুল মুকিত, হোসেন আহমেদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মহান মে দিবস আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস সারা বিশ্বের শ্রমিক শ্রেণীর ঐক্য ও সংহতি প্রকাশের দিন। মহান মে দিবস উপলক্ষে ১ মে সারাবিশ্বের শ্রমিক শ্রেণী ছুটি ভোগ করে থাকেন। বাংলাদেশের সর্বস্তরের সরকারিÑবেসরকারি প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীরা ছুটি ভোগ করলেও আমরা হোটেল শ্রমিকরা এই সুযোগ থেকে বঞ্চিত হয়ে আসছি। আমাদের চাকরীর যেমন নেই নিশ্চয়তা, তেমনই বাচাঁর মত মত মজুরি ও কাজ শেষে অনেক ক্ষেত্রে মজুরিরও নিশ্চয়তা নেই। এমন কি মালিকরা সরকার ঘোষিত নি¤œতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়নের লিখিত চুক্তি করলেও তা কার্যকর করেননি। বর্তমানে আমরা যে মজুরি পাই তা দিয়ে পরিবার পরিজন নিয়ে মাসের ১০ দিন চলাও দায়। এমতবস্থায় শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলন-সংগ্রাম ভিন্ন দাবি আদায়ের বিকল্প পথ নেই।
সভায় আগামী ১৬ এপ্রিল শেরপুরে মিছিল সমাবেশ এবং ১ মে মহান মে দিবস সর্বাত্মকভাবে পালন করার সিদ্ধান্ত হয়। প্রেস বিজ্ঞপ্তি